রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে কমেছে লেনদেন।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৯টি কোম্পানির ৬ কোটি ৮ লক্ষ ১৭ হাজার ২৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩৩ কোটি ১০ লক্ষ ৩৮ হাজার ৯২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৪.৭০ পয়েন্ট কমে ৬২৫৬.১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৩ পয়েন্ট কমে ২২২৬.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৮ পয়েন্ট কমে ১৩৬৮.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, বিএসসি, জেমিনী সী ফুড, অ্যাপেক্স ফুটওয়ার, শাইনপুকুর সিরামিক, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা সিএনজি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বেঙ্গল উইন্ডসোর, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, ফাইন ফুডস, সিলভা ফার্মা, আল-হাজ টেক্সটাইল ও অ্যাপেক্স ফুটওয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি থাই ফুড, ইস্টার্ন হাউজিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিক, হাওয়া ওয়েল টেক্সটাইল, মনোস্পুল পেপার, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল ও জেনেক্স ইনফোসিস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৪৩২০৫৬৩৬৩৫৯.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ