শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৬০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬৯৮ বারে ২৮ লাখ ১৯ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৭ লাখ টাকা।

ইস্টার্ন হাউজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩.৩৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

শাইনপুকুর সিরামিকস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স,নাভানা ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স,বেক্সিমকো ফার্মা, বুসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল ও বিডি মনোস্পুল লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ