শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত

কর্পোরেট সংবাদ ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এবং ডেটোনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর মধ্যে একটি রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেটোনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি যা হ্যালো পয়সা নামে পরিচিত। জনপ্রিয় এই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রচ্যসহ বিশ্বের বিভিন্ন রেমিট্যান্স হাব এ দ্রুত বিস্তৃত হচ্ছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিট্যান্স দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে উক্ত রেমিট্যান্স সেবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে এআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, হ্যালো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুসা মাঞ্জরা এবং গ্লোবাল রিলেশনশিপ অফিসার ফজলুল ফয়েজ উল্লাহ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশীরা হ্যালো পয়সা এর অ্যাপস, অনলাইন নেটওয়ার্ক ও এজেন্ট পয়েন্টের মাধ্যমে সহজে ও দ্রুত টাকা পাঠাতে পারবে। অপরদিকে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সমন্বিত সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রেমিট্যান্স সার্ভিস যেমন অ্যাকাউন্ট ক্রেডিট, মোবাইল ওয়ালেট ও সারা দেশব্যাপী বিস্তৃত ৯০০টিরও বেশি শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে নগদ উত্তোলন এর মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই টাকা সংগ্রহ করতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ