সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার পরিমানে লেনদেন লেনদেন কিছুটা বেড়েছে। রেটদেখুন ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮০টি কোম্পানির ২৪ কোটি ২৬ লক্ষ ৮৭ হাজার ০৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৯ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ১৪৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৬৫ পয়েন্ট বেড়ে ৫৪৬০.৫৬, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৭১ পয়েন্ট বেড়ে ২০৭৮.১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৫৬ পয়েন্ট বেড়ে ১০৬৪.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সামিট এলায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়াটা কেমিক্যালস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসকে ট্রিমস, বিডি থাই ফুড, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, বারাকা পতেঙ্গা পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসবিএসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশনস, খুলনা পাওয়ার, ডেলটা স্পিনার্স, পিপলস লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার, ফার্মা এইডস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭০৯,৩৭৭,৬৮৬,২৩০ টাকা ।