রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে “স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত 1st Quarter Un-Audited Financial Statements of Orion Infusion Ltd. 1st Quarter Un-Audited Financial Statements of Orion Pharma Ltd. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন এমডি নিয়োগ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ - রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক


সুশাসন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং নৈতিকতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)থেকে সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক।

‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবারের অ্যাওয়ার্ডের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রোমোটিং গভর্নিং এক্সিলেন্স’।

১২ নভেম্বর ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএস-এর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস।

উল্লেখ্য, যেসব প্রতিষ্ঠান কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে অনুকরণীয় মানদণ্ড বজায় রাখে, তাদেরকে এই আইসিএসবি অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা জানানো হয়। ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রতিষ্ঠানটির শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। এর মধ্যে রয়েছে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ বাজার মূলধন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশীদারিত্ব এবং দেশসেরা ক্রেডিট রেটিং।

এছাড়াও ফোর্বস-এর ‘বিশ্বের সেরা ৫০০ পারফর্মিং ব্যাংক ২০২৬’-এর তালিকায় স্থান পাওয়া শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সাথে যুক্ত একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ুটেকসই প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল ভিত্তি হলো সুশাসন,শুদ্ধাচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি।আইসিএসবিথেকেপাওয়াএই স্বীকৃতি আমাদের এই বিশ্বাসকে আরও সুদৃঢ়করেছে।

 ব্র্যাক ব্যাংকে কর্পোরেট গভর্ন্যান্স কেবল নিয়মকানুন মেনে চলার বিষয় নয়; বরং এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মূল চালিকাশক্তি। আমাদের প্রবৃদ্ধি এবং কৌশলগত লক্ষ্য অর্জনের পথে আমরা সুশাসনের সর্বোচ্চ মান বজায় রাখতে, স্টেকহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করতে এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ