বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১৫ টাকা ৫৬ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের বিষয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এজিএমের তারিখ, স্থান ও রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ