বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

কাভার্ডভ্যানচাপায় সহোদর দুইবোন নিহত

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানচাপায় মোছা. আরপিয়া (৮) ও রাবিয়া খাতুন (৬) নামের সহোদর শিশু  দুইবোন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরপিয়া ও রাবিয়া পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকিরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার কাজের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই বোন আরপিয়া ও রাবিয়া তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ বলেন, কাভার্ডভ্যানটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ