রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
advertisement
শেয়ারবাজার

বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মান অর্জন করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে 'AAA' (ট্রিপল এ) এবং স্বল্পমেয়াদে 'ST-1' রেটিং প্রদান করেছে। 

জানা গেছে, কোম্পানিটির আউটলুক বা ভবিষ্যৎ সম্ভাবনা 'স্থিতিশীল' (Stable) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিআরআইএসএল এই রেটিং নির্ধারণের ক্ষেত্রে কোম্পানির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণ করেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রেটিং কোম্পানিটির আর্থিক সক্ষমতা এবং স্থিতিশীলতার একটি শক্তিশালী বহিঃপ্রকাশ। এই ক্রেডিট রেটিংটি আগামী ১৪ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ