শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।এদিন  সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৩৭ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৮৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৮০ কোটি ৪২ লাখ ০৮ হাজার ৮২৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩.৫৭ পয়েন্ট বেড়ে ৫৪০৬.২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে ২০৪৯.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে ১০৮৯.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি:, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, নাভানা ফার্মাসিউটিক্যালস, বিবিএস ক্যাবলস ও তৌফিকা ফুডস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনারগাঁও টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, লিগাসি ফুটওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, দেশ গার্মেন্টস, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিলায়েন্স ইন্সুরেন্স ও এম.এল ডাইং।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইনান্স, ইন্টারন্যাশনাল লিজিং, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, লিব্রা ইনফিউশনস, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, জেনারেশন নেক্সট, প্রাইম ফাইন্যান্স ও এ্যাকটিভ ফাইন।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৮০৯০৮৯১৪২৬৫।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ