শনিবার, ২২ আগস্ট ২০২৬
শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রস্তুতি - প্রকাশিত হলো ২৫ রিক্রুটিং এজেন্সি ও ৪৬ মেডিকেলের তালিকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি - নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমুনা বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
advertisement
ফটো গ্যালারী

শুটিং সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : সিরিয়ালের সেট থেকেই তুনিশা শর্মা নামের ভারতীয় এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা।

শনিবার (২৪ ডিসেম্বর) বছর কুড়ির ওই অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় শুটিং সেটের মধ্যে। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মারা গেছেন তুনিশা।

ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে তুনিশার দেহ।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি-২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও দেখা যায় তুনিশাকে। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কাইফের শৈশবের চরিত্রে অভিনয় করেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা। সদা হাসিখুশি এই তরুণী সেটে সবার সঙ্গে বেশ মজা করে কথা বলতেন বলেই জানা গেছে। তার এহেন পদক্ষেপে হতবাক সবাই। কিছুদিন আগে টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করও একইভাবে আত্মঘাতী হন। সূত্র- আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন:

এবার ‘ঝুমে জো পাঠান’ নিয়ে বিতর্ক (ভিডিও)

সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ

নতুন বছরে নাসির উদ্দিন মাসুদের ৫ নাটক

সর্বশেষ পাওয়া সংবাদ