বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
জাতীয়

চীনে কৃষিপণ্য রপ্তানিতে এফএও’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ থেকে চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে এফএও’র মহাপরিচালক কু ডংইউর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, চীন কৃষি ও জলজ পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু চীনের বাজার সম্পর্কে না জানার কারণে বাংলাদেশ সেখানে প্রবেশ করতে পারছে না।

ফাও-এর মহাপরিচালক কিউ দংইউ এক সময় চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। প্রধান উপদেষ্টা তাকে চীনা আমদানিকারক ও বাংলাদেশের কৃষি ও ফল উৎপাদনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আহ্বান জানান।

ফাও-এর মহাপরিচালকে উদ্দেশ্যে করে অধ্যাপক ইউনূস বলেন, ফল প্রক্রিয়াজাতকরণ, সবজি সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন।

আপনি আমাদের কৃষক ও রপ্তানিকারকদের সঙ্গে চীনকে সংযুক্ত করতে পারেন।

তিনি বলেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে এবং ফাও-এর সহায়তায় বাংলাদেশ সহজেই আরো রপ্তানিযোগ্য শাকসবজি ও ফল উৎপাদন করতে পারবে।

বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়ে ফাও-এর মহাপরিচালক বলেন, তার সংস্থা চীনে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে।

কিউ দংইউ বলেন, ‘আমরা মধ্যস্থতাকারী। আমরা বাংলাদেশি ও চীনা কৃষি কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করব।’

তিনি বলেন, বাংলাদেশ ফাও-এর সহায়তা গ্রহণকারী একটি বৃহত্তম দেশ। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আপনি আমার বড় ভাই। আমি আন্তরিকভাবে আশা করি, আপনার দেশ ভালো করবে। আমরা অবশ্যই আপনাকে সহায়তা করব।’

জ্বালানি ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা