সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
জাতীয়

সচিবদের নিয়ে কোনো বিশেষ সভা হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। এটি বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত যে মিটিং-সেটিই হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সচিব সভায় আসন্ন নির্বাচনে প্রশাসনের প্রতি কোনো দিক নির্দেশনার বিষয়ে আলোচনা হয়নি। এটি বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মাহবুব বলেন, না না, ওইসব নিয়ে আলোচনা হয়নি।

কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

প্রসঙ্গত, এর আগে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

আরও পড়ুন:

নুরের সঙ্গে কেএনফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে জাপানের আগ্রহ

এ বছর ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে: ডব্লিউএইচও

এই সম্পর্কিত আরো

3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd.

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা