বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন
advertisement
কর্পোরেট

স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু

প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

’আজকের উদ্ভাবনে, আগামীর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত ইউসিবি ইনোভেশন হাব প্রযুক্তি, সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের ব্যাংকিং সেবা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিকে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং অসাধারণ ব্যাংকিং অভিজ্ঞতায় রূপান্তরের মাধ্যমে ইউসিবিকে এআই নির্ভর, উদ্ভাবনমুখী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করবে ইউসিবি ইনোভেশন হাব।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, ইন্টেলিজেন্ট প্রসেস অটোমেশন, ডেটা অ্যানালিটিকস, ওপেন ব্যাংকিং, এপিআই ইকোসিস্টেম এবং উদীয়মান ফিনটেক প্রযুক্তির সম্ভাবনা অনুসন্ধান ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই ইউসিবি ইনোভেশন হাব এর অন্যতম লক্ষ্য।

এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও গতিশীল করা, কর্মদক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য নিরাপদ, ব্যক্তিকেন্দ্রিক ও নির্বিঘ্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করাই এর উদ্দেশ্য।

ইউসিবি ইনোভেশন হাব একটি সমন্বিত সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে  প্রযুক্তিবিদ, ব্যবসায়িক নেতৃত্ব, ফিনটেক উদ্ভাবক, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের মধ্যে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়া এআইভিত্তিক গ্রাহকসেবা, জালিয়াতি শনাক্তকরণ, ডিজিটাল লেনদেন, উদ্ভাবনী ঋণসেবা, প্রক্রিয়াগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ইউসিবি ইনোভেশন হাব শুধু প্রযুক্তিগত উন্নয়নের কেন্দ্র হিসেবেই নয়, বরং ব্যাংকের সর্বস্তরে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে কর্মীদের নতুন ধারণা নিয়ে কাজ করতে উৎসাহিত করা, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংকটি।

ইউসিবির প্রত্যাশা, এই উদ্যোগ ব্যাংকটিকে আরও প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে এগিয়ে নেবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ