নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কিনবে। এতে ভ্যাট ও করসহ মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।
এছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ভ্যাট ও করসহ ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দুটি পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থার মাধ্যমে পণ্য দুটি কেনা হবে।