বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা
advertisement
কর্পোরেট

সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (TBSTC) মাধ্যমে যক্ষ্মা (টিবি) আক্রান্ত, সন্দেহভাজন ও শনাক্তকৃত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব নবায়ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

নবায়নকৃত এই অংশীদারিত্বের আওতায় আগামী ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে প্রাইম ব্যাংক পিএলসি। এ সহায়তার আওতায়, সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (MoU) সফল ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে যক্ষ্মার উপসর্গ নিয়ে মোট ১৫,৩৩৮ জন সেবা নিতে আসেন, যাদের মধ্যে ১,৮৪৩ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। অনুমোদিত অর্থায়নের মাধ্যমে আগামী এক বছর সেন্টারটিতে যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা সম্ভব হবে।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়নকৃত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং আইসিডিডিআর,বি-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব নামদি চুকউমা নাদোজি (Nnamdi Chukwuma Nnadozie)। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশীদারিত্ব প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান বলেন, “প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আইসিডিডিআর,বি-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সিলেটে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে হাজারো রোগী প্রয়োজনীয় স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাবেন, যা তাদের সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে।”

এই উদ্যোগের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এবং জনস্বাস্থ্য উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে প্রাইম ব্যাংক পিএলসি। আইসিডিডিআর,বি-এর সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ