বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে কলাবতী শাড়ির কারিগরদের সাক্ষাৎ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানা গেছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের কমলগঞ্জের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

image-60

পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল। মঙ্গলবার দুপুরে গণভবনে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের কমলগঞ্জের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন।

আরও পড়ুন:

সেপ্টেম্বরে উদ্বোধন হতে যাচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

একনেকে ১৮ হাজার কোটি টাকায় ১৫ প্রকল্প অনুমোদন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ