বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৯৯ কোটি ০১ লক্ষ ১৮ হাজার ৩৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে ৫৪৪৪.৯১, ডিএস-৩০ মূল্য সূচক ০.০৩ পয়েন্ট বেড়ে ২০৫৯.৪০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৯০ পয়েন্ট বেড়ে ১০৫৭.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, আইপিডিসি ফাইন্যান্স, বিএসআরএম স্টিলস, সায়হাম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক্স, এনভয় টেক্সটাইলস্, বেক্সিমকো, রানার অটোমোবাইলস, সোনারগাঁও টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা কনডেন্সড মিল্ক, আল-হাজ্ব টেক্সটাইল, সাফকো স্পিনিং, তিতাস গ্যাস, ইয়াকিন পলিমার, আমান কটন, পিপলস লিজিং, ডেসকো, মেঘনা পেট, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসবিএসি ব্যাংক, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, জাহিনটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ড্রাগন সোয়টার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্, এনভয় টেক্সটাইলস্, ভিএফএস থ্রেড ডাইং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৬৯৯,১৯৬,১৩৮,৫০৩ টাকা। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ