বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ সময় মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির প্রযোজনা প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

মুজিবপিডিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তার দীর্ঘ সংগ্রামের সঠিক তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী ‘মুজিবপিডিয়া’তে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কিত লেখাগুলো সংশোধন ও সম্পাদনা করেন। হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড বইটি প্রকাশ করেছে এবং আগমী প্রকাশনী বইটির পরিবেশক। এটিতে ৫৯১টি লেখা এবং প্রায় সাড়ে ৭’শ ঐতিহাসিক ছবি রয়েছে। ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ এবং সাংবাদিক বইটিতে অবদান রেখেছেন।

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, লেখক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, হারুন-উর-রশীদ, আতিউর রহমান, গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল মোমেন প্রমুখ বইটিতে লিখেছেন।

আরও পড়ুন:

ঢামেককে ৪ হাজার শয্যার আধুনিক হাসপাতালে পরিণত করা হবে: প্রধানমন্ত্রী

আরপিও সংশোধনীর গেজেট প্রকাশ

সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা: প্রধানমন্ত্রী

▐ সর্বশেষ পাওয়া সংবাদ