সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ময়মনসিংহে অপহরণের ৩২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর ঝিনাইদহে আইনমন্ত্রী - আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে ২৮ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভা কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৬ অক্টোবর ২৮ অক্টোবর প্রাইম ব্যাংকের পর্ষদ সভা জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সকল উপজেলায় ইউএনও-কে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি, সদস্যসংখ্যা বা কবে নাগাদ কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

উল্লেখ্য, কিশোর গ্যাংয়ের তৎপরতা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই কমিটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ