বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য বিভাগ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ ৪১ লাখ টাকা উদ্ধার নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য বিভাগ

দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার আওতাধীন ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার পরিচালনার জন্য ৪১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই থেকে মার্চ) পরিচালন ব্যয় মেটাতে অর্থ বিভাগের কাছে এই অর্থ অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে অর্থ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই বরাদ্দের কথা বলা হয়। চিঠিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল।

চিঠির সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত এসব আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রগুলো নিজ নিজ জেলার সিভিল সার্জনের মাধ্যমে গ্রহণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এতে। এ অর্থ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সরঞ্জাম কেনাকাটা এবং অন্যান্য প্রশাসনিক খরচ পরিচালনা করা হবে।

চিঠিতে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কোড সৃষ্টি ও বাজেট বরাদ্দের জন্য অনুরোধ জানানো হয়েছে। বরাদ্দকৃত অর্থ ছাড় হলে তা সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুকূলে ন্যস্ত করা হবে বলে জানানো হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ