শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা
advertisement
আইন-আদালত

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে।

এর আগে রোববার বিকেল ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়। রকিবুল হাসান রকি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপী গ্রামের দুলাল তালুকদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামের পোশাক কারখানার শ্রমিক দম্পতির মেয়ে পাচথুপী নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। ওই স্কুলছাত্রীর মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। স্কুলছাত্রীর নানার বাড়ির অদুরে রকিবুল হাসান রকির মুদিখানার দোকান রয়েছে। মেয়েটি দোকানে কেনাকাটা করতে যাওয়ার সুবাদে এক সন্তানের জনক ব্যবসায়ী রকিবুল হাসান রকির সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রকিবুল হাসান রকি। গত ২৩ জানুয়ারী সকাল ৯টায় মেয়েটি নানার বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে রওনা হয়। এ সময় বিদ্যালয়ে পৌছার আগেই মেয়েটিকে কৌশলে একই গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে যায় রকিবুল হাসান রকি। সেখানে আটকে রেখে ২৪ জানুয়ারী রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে ব্যবসায়ী রকিবুল হাসান রকি। পরে বিয়ের প্রলোভন কথা বলায় বিভিন্ন তালবাহানা করে। সংবাদ পেয়ে স্কুলছাত্রীর স্বজনরা ঘটনাস্থলে পৌছে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ২৫ জানুয়ারী রাতে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে রবিকুল হাসান রকির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা এবং বগুড়া আদালতে জাবনবন্দী রেকর্ড করা হয়েছে। এ মামলার গ্রেপ্তারকৃত আসামি রকিবুল হাসান রকিকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ