মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে দায়েরকৃত এক বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট কাইমুল হক রিংকু পিপি বলেন, ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে তিনটি মামলা হয়। এর মধ্যে ৭৯ নাম্বার বিস্ফোরক দ্রব্য মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেওয়ার দুদিন পর আরও একজনসহ মোট আটজন মারা যান ও ২৭ জন আহত হন।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্ত করেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।

সর্বশেষ পাওয়া সংবাদ