মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

কাউন্সিলর টিপু হত্যা: নারীসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডের ঘটনায় তিন জনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবী করেন তিনি।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার (৯জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা কয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ