শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
আইন-আদালত

বিদেশে পালানোর চেষ্টাকালে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মুরাদ হাসান (১৭) হত্যা মামলার মূলহোতা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর এলাকায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারী) দুপুরে আশরাফুল আলম হামিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারী)রাতে কাতারে পাড়ি জমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল আলম নান্দাইল উপজেলার আলাবক্সপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

অপরদিকে, নিহত মুরাদ নান্দাইল পৌসভার কাকচর এলাকার মো. তফাজ্জল হোসেনে ছেলে।

তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান ছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূলহোতা হামিম বিদেশ চলে যাওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

যেকোনো সময় তিনি বিদেশ পাড়ি জমাতে পারেন। এ অবস্থায় শুক্রবার কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমান বন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ