রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা সংসদে প্রধানমন্ত্রী: - পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি ২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা মে দিবস : - শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই! কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
আন্তর্জাতিক

ইরানে হামলার পর জাতির উদ্দেশে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানে হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, “হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি।”

ট্রাম্প বলেন, “মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতটি ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তবে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুতে যাব।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেয়া।’ সূত্র-বিবিসি।

প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

এই সম্পর্কিত আরো

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংসদে প্রধানমন্ত্রী: পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি

২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই!

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি