রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা সংসদে প্রধানমন্ত্রী: - পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি ২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা মে দিবস : - শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই! কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
অর্থ-বাণিজ্য

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)  জাতীয় বাজেট ২০২৬–২৭ কে সামনে রেখে একটি প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে।
 
শনিবার (২৫ এপ্রিল) সভায় নীতি-নির্ধারক, কর বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের সংশ্লিষ্টরা অংশ নেন এবং আসন্ন বাজেটের গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন।
 
ঢাকায় অবস্থিত আইসিএমএবি’র রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়া, স্বাগত বক্তব্য রাখনে আইসিএমএবি’র সেমিনার ও কনফারেন্স কমিটি’র চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। সেসময় তিনি অর্থনৈতিক নীতি প্রণয়নে সমন্বিত আলোচনার গুরুত্ব তুলে ধরেন।  
 
বক্তব্যকালে, প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান, এফসিএমএ বলেন, “আমরা সবসময় গঠনমূলক প্রস্তাবনা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কর ব্যবস্থাকে আরও সহজ করতে সরকার অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়া উন্নত করছে। পাশাপাশি করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সাথে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।”
 
অনুষ্ঠানে কর ও ভ্যাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। কর নীতির সংস্কার নিয়ে আলোচনা করেন এনবিআর-এর সাবেক সদস্য (কর) রঞ্জন কুমার ভৌমিক, এফসিএমএ। প্রস্তাবিত ভ্যাট সংস্কার ও অব্যাহতি বিষয়ে আলোচনা করেন এনবিআর-এর প্রথম সচিব (ভ্যাট নীতি ও ভ্যাট অব্যাহতি) মো: মশিউর রহমান, এসিএমএ। ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেম সহ (টিভিএস) অন্যান্য গুরুত্বপূর্ণ কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এমএম অ্যান্ড কোং. এর সিইও মো: মহিমন, এফসিএমএ।
 
আইসিএমএবি’র সভাপতি মো: কাওসার আলম, এফসিএমএ বলেন, “টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি-নির্ভর বাজেট পেতে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, করের পরিধি সম্প্রসারণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত এবং দেশি-বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
 
সভায় আইসিএমএবি’র সদস্য, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অতিথিদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি’র সচিব মনজুর মো: সাইফুল আজম, এফসিএমএ এবং স্মারক প্রদানের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

এই সম্পর্কিত আরো

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংসদে প্রধানমন্ত্রী: পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি

২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই!

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি