রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা
advertisement
আন্তর্জাতিক

বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন এক অভিবাসী। লটারিতে বিপুল অর্থ জয়ের আনন্দ শেষ হতে না হতেই তাঁকে আটক করে আইসিই। সংস্থাটি জানিয়েছে, লটারি জয়ের খবর থেকেই ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির নাম এরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক। মাত্র ১০ ডলারের একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কিনে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন তিনি।

লটারি জয়ের পর একটি বিশাল আকারের প্রতীকী চেক হাতে নিয়ে ছবিও তোলেন ভেলাসকেজ-মোরালেস। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁর ভাগ্য বদলে যায়। লটারি জয়ের খবরের সূত্র ধরে তাঁকে শনাক্ত করে আইসিই কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম কেএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের যে এলাকায় তিনি লটারির টিকিটটি কিনেছিলেন, সেই এলাকাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইসিইর দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পর আইসিইর বোস্টন কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করে। সেখানে সংস্থাটি নিজেদের অভিবাসনবিষয়ক অভিযানকে লটারির সঙ্গে তুলনা করে জানায়, অবৈধ অভিবাসী ও অভিবাসীবান্ধব নীতির সমর্থক রাজনীতিবিদদের ভাগ্য আর সহায় নয়।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেলাসকেজ-মোরালেস সংস্থাটির হেফাজতেই থাকবেন। এদিকে লটারিতে জেতা ১০ লাখ ডলারের অর্থ তিনি শেষ পর্যন্ত হাতে পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লটারি কর্তৃপক্ষ কিংবা রাজ্যের কোষাধ্যক্ষের কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি।

ফলে ১০ ডলারের টিকিটে ১০ লাখ ডলার জিতেও সেই অর্থ শেষ পর্যন্ত ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভেলাসকেজ-।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ