শনিবার, ০৯ মে ২০২৬
শনিবার, ০৯ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপের উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় কর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাম প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের সংকটাপন্ন চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী সন্তানের ভরণপোষণ বকেয়া: - হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) দুপুর ১২টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে উপস্থিত ছিলেন। 

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সমগ্র কলকাতা শহর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। ব্রিগেডের ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানের শুরুতে হুডখোলা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য সভাস্থলে প্রবেশ করেন। এ সমং উপস্থিত জনতার অভিবাদনের জবাবে হাত নাড়েন।

মঞ্চে উঠে প্রধানমন্ত্রী প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শুভেন্দু অধিকারীর এই শপথগ্রহণ অনুষ্ঠানটি কার্যত ভারতীয় রাজনীতির নক্ষত্র সমাবেশে পরিণত হয়েছিল।

মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জেপি নড্ডা, স্মৃতি ইরানি ও শিবরাজ সিংহ চৌহানের মতো শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা—যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা, চন্দ্রবাবু নায়ডু, মানিক সাহা ও সম্রাট চৌধরি এই অনুষ্ঠানে যোগ দেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অগ্নিমিত্রা পালের উপস্থিতি মঞ্চের জৌলুস আরও বাড়িয়ে দেয়।

নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই বিধানসভায় তার দাপ্তরিক কক্ষ সাজানোর কাজ সম্পন্ন করেছেন। সেখান থেকে সাবেক মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। আজকের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে দূর-দূরান্তের জেলা থেকে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি এবং কড়া পুলিশি পাহারায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সূত্র : আনন্দবাজার।

২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করার পর শুভেন্দু অধিকারী ‘জায়ান্ট কিলার’ উপাধি অর্জন করেন। এবারের নির্বাচনে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান তিনি। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও নিজের অবস্থান ধরে রাখেন শুভেন্দু। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি।

২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিশ্লেষকদের মতে, প্রশাসনিক দক্ষতা ও কঠোর নেতৃত্বের প্রয়োজন বিবেচনায় রেখেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ