শনিবার, ০৯ মে ২০২৬
শনিবার, ০৯ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী অসুস্থ শামীমের চিকিৎসায় প্রবাসী ব্যক্তির মানবিক সহায়তা এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : - প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপের উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় কর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাম প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের সংকটাপন্ন চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
স্বাস্থ্য-লাইফস্টাইল

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ৬৫৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ২ জন ছাড়াও খুলনা ও বরিশালে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হামে আরও ২ জনের মৃত্যু হয়।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৮১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৪৪ হাজার ২৬০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৭ হাজার ২২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ