শনিবার, ০৯ মে ২০২৬
শনিবার, ০৯ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপের উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় কর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাম প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের সংকটাপন্ন চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী সন্তানের ভরণপোষণ বকেয়া: - হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন
বিনোদন

বিশ্বকাপের উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

২০২৬ সালের জুনে বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের করার ঘোষণা দিয়েছে ফিফা। যেখানে দেখা যাবে এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীকেও।

নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব তারকারা পারফর্ম করবেন, তাদের নাম প্রকাশ করেছে কানাডা। ১২ জুন টরেন্টোতে অনুষ্ঠেয় উদ্বাধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়। তার জন্ম ঢাকায় হলেও বেড়ে উঠা যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে হিসেবে বেশ পরিচিতি আছে সঞ্জয়ের।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকারা।

আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এই ট্রফি কানাডার বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও সম্প্রদায়ে বৈচিত্র্য তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‌‘টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। দর্শকদের জন্য থাকবে বিশেষ অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রাক-ম্যাচ বিনোদনের আয়োজন।

প্রসঙ্গত,  মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দল ফুটবল নিয়ে লড়াকু হয়ে উঠবে মাঠে। আর এ আসরের উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ল্যাটিন পপ সংগীতশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের গাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’। 

সর্বশেষ পাওয়া সংবাদ