শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

বাংলাদেশে ‘ওয়ার্ক পারমিট’ পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশি ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলা যায়, টলিউডে তার আজকের অবস্থানের পেছনে ঢালিউডের ভূমিকা অপরসীম।

এখনও নিয়মিত ঢাকাই ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা। সেই ধারাবাহিকতায় ‘বাঙালি বিলাস’ নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। এ দেশে শুটিংয়ের অনুমতিও দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমের হাতে। চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা।

জানা গেছে, ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন এবাদুর রহমান। তবে এতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে—এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে গেল বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ