বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে এক তরুণী (২০)কে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। এরআগে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে ঈশ্বরগঞ্জ
উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগীর পক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।

ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়খালী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে শাহিন মিয়া (৩৬) তরুণীকে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুবেল (৪২) ও মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয় (২২) তাকে সহযোগিতা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিন মিয়াসহ সহযোগী রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেফতার করে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৫) এর ৯(১) ও ৩০ ধারায় মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ