বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’

জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভাষণের পর সংক্ষিপ্তভাবে কুশলটি বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী প্লেনারি অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভাষণে তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও বেশি কার্যকর করার ওপর জোরালো তাগিদ দেন। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘ কাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমানের এই সময়োপযোগী ও দূরদর্শী বক্তব্য বিশ্বনেতাদের নজর কেড়েছে। অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মূল্যবান বক্তব্যের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে এই ব্যক্তিগত মতবিনিময় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ