বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতের কাজ চলমান।

তিনি জানান, ফল তৈরির সব প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা গেলে নভেম্বরের মাঝামাঝি সময়েই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। চট্টগ্রাম বোর্ডের জন্য বিশেষ ব্যবস্থাপ্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অন্য বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ও ব্যবহারিক কার্যক্রম দেরিতে শেষ হয়েছে (৯ সেপ্টেম্বর)। তবে এর প্রভাব যেন সামগ্রিক ফল প্রকাশে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

চট্টগ্রাম অঞ্চলের উত্তরপত্র দ্রুত মূল্যায়নের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে, যাতে সব বোর্ডের ফল একই সঙ্গে প্রকাশ করা সম্ভব হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও রয়েছেন। সর্বমোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের (SMS) মাধ্যমে ফলাফল জানতে পারবেন। নির্ধারিত ফল প্রকাশের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন: ঢাকা বোর্ডের জন্য— HSC DHA 123456 2026)।

সর্বশেষ পাওয়া সংবাদ