বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

কলকাতার মেট্রোজুড়ে মোশাররফ করিমের ‘হুব্বা’

বিনোদন ডেস্ক : আগামি শুক্রবার (১৯ জানুয়ারি) দুই বাংলায় মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমা।

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন দেয়াল, বিলবোর্ড, গাড়ি থেকে ট্রাম সবখানেই দেখা যাচ্ছে সিনেমাটির পোস্টার। এমনকি কলকাতার মেট্রো রেলও সেজেছে হুব্বা পোস্টার ও ব্যানারে। হুব্বার পোস্টারসহ এ রকম একটি মেট্রো রেলের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই ‘হুব্বা’ সিনেমার পোস্টার।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান। বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করেছেন।

এদিকে সাফটা চুক্তির আওতায় একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘হুব্বা’। ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও আছেন—পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

আরও পড়ুন:

‘আর গান গাইব না, এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’

১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব

খুনের ১১ দিন পর খাল থেকে মিললো মডেলের মরদেহ

সর্বশেষ পাওয়া সংবাদ