শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

কলকাতার সিনেমায় বুবলী

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন বুবলী।

বুবলী জানালেন, কলকাতার ছবিতে অভিনয় করছেন। রাশেদ রাহার পরিচালনায় ছবিটির নাম ‘ফ্ল্যাশ ব্যাক’।

এ ছবিতে বুবলীর সঙ্গে থাকছেন ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত ‘ফ্ল্যাশ ব্যাক’ হচ্ছে পুরোপুরি কলকাতার ছবি। গেল ৯ জানুয়ারি থেকে কলকাতার ছবিটির শুটিং শুরু হয়েছে, শেষ হবে চলতি মাসেই।

পরিচালক রাশেদ রাহা ঢাকার নির্মাতা। এর আগে তিনি বহু নাটক বানিয়েছেন। শাকিব খানকে নিয়ে ২০১৯ ‘নোলক’ নামে একটি ছবি করেছিলেন। যদিও প্রযোজক-পরিচালকের দ্বন্দ্বে শেষ পর্যন্ত ‘নোলক’ থেকে সরে যান রাশেদ রাহা। এবার তিনি টলিউডের ছবি নির্মাণ করছেন।

এতে অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী, শ্বেতা চরিত্রে বুবলী এবং ডিকে চরিত্রে অভিনয় করছেন সৌরভ। এমনটা জানিয়েছেন চিত্রনাট্যকার খাইরুল বাসার নির্ঝর।

‘ফ্ল্যাশ ব্যাক’র গল্প অনেকটা এমন, মঞ্চ নাটকের একসময়ের দাপুটে অভিনেতা অঞ্জন। বহুদিন ধরে তিনি আড়ালে। অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। হঠাৎ অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে, শ্বেতা ইয়াং ফিল্মমেকার। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

আরও পড়ুন:

বিয়ে করলেন নাজিয়া হক অর্ষা

খুনের ১১ দিন পর খাল থেকে মিললো মডেলের মরদেহ

সর্বশেষ পাওয়া সংবাদ