বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

২৫ বছর পর মণিরত্নমের ছবিতে শাহরুখ?

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনুষ্ঠানে মণিরত্নমের পায়ে পড়ে যান শাহরুখ খান। তাঁর একটাই দাবি তাঁকে যেন একটি ছবিতে কাস্ট করেন পরিচালক। এমনকী আর ট্রেনের মাথায় নয়, বিমানেও নাচের প্রস্তাব দেন শাহরুখ খান। তারই পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান পরিচালক মণিরত্নম।

১৯৯৮ সালে ‘দিল সে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও মণিরত্নম। বুধবার একটি অনুষ্ঠানে দু’জনে আবার একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার কথা বলেন। মণিরত্নমের একটা ছবিতে কাস্ট করার জন্য রাজি করানোর চেষ্টা করে শাহরুখ।

অভিনেতা জানান, ফিল্মমেকার যদি তাঁকে বলেন তাহলে তিনি প্লেনের উপরে ‘ছইয়া ছইয়া’ করতে রাজি। শাহরুখ খান মণিরত্নমকে বলেছিলেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনার কাছে মিনতি করছি এবং প্রতিবারই বলছি আমার সঙ্গে ছবি করতে। সত্যি করে বলছি, এইবার ছইয়া ছইয়ার জন্য প্লেনের উপরে নাচব যদি বল..। আর, শুভ সন্ধ্যা সুহাসিনী (মণিরত্নমের স্ত্রী)। আমি তোমাকে বলেছিলাম, ঘুমানোর আগে ওকে ‘শাহরুখ, শাহরুখ’ বলার জন্য’।

অভিনেতাকে নিয়ে আরও একটি ছবি বানাবেন কি না জানতে চাওয়া হলে, পরিচালক বলেছিলেন, ‘যখন তিনি (শাহরুখ) একটি বিমান কিনবেন..’ ২০২৩ সালে শাহরুখের সমস্ত ছবির বক্স অফিস সাফল্য নিয়ে গর্বিত তিনি। যার মধ্যে রয়েছে ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’। এদিন মণিরত্নমকে নিজের ছিমছাম ভঙ্গিতে বললেন শাহরুখ খান, ‘মণি, শুধু তোমাকেই বলি, আমার সিনেমা যেভাবে চলছে। এই বিমান আর বেশি দূরে নয়।’ জবাবে নির্মাতা মজা করে বলেন, “আমি এটা পৃথিবীতে নামিয়ে আনব, চিন্তা করবেন না”।

প্রসঙ্গত, মণিরত্নম পরিচালিত ‘দিল সে’ উত্তর-পূর্বের বিদ্রোহের পটভূমিতে নির্মিত একটি প্রেমের গল্প। সেই ছবিতে বেশ কয়েকটি গান ছিল, যার মধ্যে ‘ছইয়া ছইয়া’ অন্যতম। এই গান লিখেছেন গুলজার এবং সুর করেছেন এ আর রহমান। সুখবিন্দর সিং এবং স্বপ্না আওয়াস্তির গাওয়া ছইয়া ছইয়া গানটির কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। ওই বছরই তিনি সেরা কোরিওগ্রাফির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান।

এর আগে ২০১৭ সালে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে মনীষা কৈরালা ও প্রীতি জিন্টা অভিনীত এই ছবির নায়ক শাহরুখ বলেছিলেন, চলন্ত ট্রেনে শুটিং করা ‘খুবই ভয়ের’ ব্যাপার। তিনি জানিয়েছিলেন, গানের শ্যুটিংয়ের সময় সুরক্ষার জন্য নর্তকীদের ট্রেনে বেঁধে রাখা হয়। শাহরুখ আরও বলেছিলেন, নাচের দৃশ্যে তাঁকে লাফিয়ে লাফিয়ে হাঁটতে হয়েছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘মীর জাফর: চ্যাপ্টার টু’তে ফেরদৌস, বিপরীতে শ্রীলেখা-শ্রাবন্তী

ওস্তাদ রশিদ খান আর নেই


ওটিটি কাঁপাতে আসছে রাজকুমার হিরানি

সর্বশেষ পাওয়া সংবাদ