বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

বিয়ে করছেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ বিয়ে করছেন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।

image-32

মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের কয়েকটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন।

উল্লেখ্য, মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এ রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকেই অনেক টিভি শো যেমন: “লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)”, রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন।

২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।

এছাড়াও এই অভিনেত্রীর আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হচ্ছে, সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

সর্বশেষ পাওয়া সংবাদ