বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

কঙ্গনাকে গুলি করে মারতে চেয়েছিলেন তাঁর বাবা!

বিনোদন ডেস্ক: খুব অল্প বয়সেই হিমাচল ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশে পাড়ি দেন কঙ্গনা রানাউত। কোনও ‘গডফাদার’ নয়, বরং নিজেকে স্ব-প্রতিষ্ঠিত বলতেই বেশি স্বচ্ছন্দ তিনি। দীর্ঘ ওঠা-পড়া দেখেছেন। তবে ধীরে ধীরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। শুধু কর্মজীবনই নয়, কঙ্গনার ব্যক্তিগত জীবনেও অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন। নিজের বাবা-মায়ের কাছে যে তিনি অবাঞ্ছিত সন্তান, তা আগেই জানিয়েছিলেন কঙ্গনা। এবার সেই বক্তব্যেই সিলমোহর দিলেন কঙ্গনার বাবা অমরদীপ রানাউত। তবে জানেন কি, এক সময় কঙ্গনাকে গুলি করে দিতে চেয়েছিলেন তাঁর বাবাই?

এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন স্বপ্ন দেখার। কিন্তু কঙ্গনার সেই স্বপ্নই যখন বড় হয়ে যায়, মেনে নিতে পারেননি তিনি। মুম্বাইতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন চেপে বসে। এ দিকে কঙ্গনার পরিবার চাইছেন, চন্ডীগড়ে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। কিন্তু তিনি জানিয়ে দেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার বদলে তিনি একটু আলাদা ভাবে গড়তে যান ক্যারিয়ার। বাড়িতে জানান, সিনেমার মতো ভিন্ন কিছু পেশায় যেতে চান তিনি। মেয়ের এই সিদ্ধান্ত কঙ্গনার বাবার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল।

শুধু তাই নয়, আশপাশের মানুষ ও সমাজের কাছ থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে, তা নিয়েও পেয়েছিলেন ভয়। মেয়ের এমন সিদ্ধান্ত শোনার পর তাঁর যাবতীয় দায়িত্ব নিতে অস্বীকার করেন বাবা অমনদীপ। কঙ্গনার কথায়, ‘‘আর পাঁচটা রাজপুত পরিবারের পুরুষদের মতো, তাঁর বাবাও রেগে গিয়ে বলেন, আমার রাইফেল নিয়ে আসো, ওকে গুলি করে মেরেই ফেলব।’’ তবে তাঁর বাবার সে দিনের সিদ্ধান্তের জন্যই তিনি বর্তমানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন বলেই বিশ্বাস কঙ্গনার। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড ভারতীয় তরুণীর

মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়: মাহি

শাকিবের পর দেবের নায়িকা ইধিকা

সর্বশেষ পাওয়া সংবাদ