বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

ওস্তাদ রশিদ খান আর নেই

বিনোদন ডেস্ক : উপমহাদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে কিংবদন্তি এই শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ৫৫ বছর বয়সে মারা যান তিনি।

তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রকে।

বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন উস্তাদ রশিদ খান। জানা যায়, কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু।

বিখ্যাত এ গায়ক শাস্ত্রীয় গানের সূত্রে বাংলাদেশের বেশ কয়েকবার এসেছেন। এদেশের শ্রোতাদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয়।

উল্লেখ্য, রশিদের জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের সিনেমাতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

২০০৬ সালে তিনি ‘পদ্মশ্রী’ ও ‘সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন। গত বছর অর্থাৎ ২০২২ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন শিল্পী।

সর্বশেষ পাওয়া সংবাদ