বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়: মাহি

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও শেষ পর্যন্ত ৯ হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহি। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই জামানত বাজেয়াপ্ত হচ্ছে এই নায়িকার।

ফলে সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নায়িকাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট করছেন মাহিকে নিয়ে। বিষয়গুলো নজরে এসেছে এই তারকার।

একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহি বলেন, ‘ট্রল তো নিয়মিতই আমার সঙ্গী। এগুলো নিয়ে নতুন করে আর কী বলব। শুধু একটা কথাই বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়। একটা মেয়ে হয়ে আমি নির্বাচন করেছি।’

যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এভাবে কাউকে ট্রল করবেন না, প্লিজ। আপনাদের কাছের কেউ নির্বাচন করলে বুঝতে পারবেন এটা কতটা কঠিন।’

নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি মাহি। রবিবার (৭ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে এই নায়িকা পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ