বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

সারা দেশে প্রদর্শিত হবে ‘ওরা ৭ জন’

বিনোদন ডেস্ক : দেশের ৬৪ জেলায় প্রদর্শিত হবে খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় আর শুক্রবার বিকেল ৪টায় দেশের ৬৩ জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে একযোগে সিনেমাটি দেখানো হবে।

গত ২৯ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ‘গণজাগরণে চলচ্চিত্র উৎসব’। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উৎসবে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘আম-কাঁঠালের ছুটি’ ও গৌতম কৈরীর ‘বঙ্গমাতা’।

নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘ঢাকাসহ ৬৪ জেলায় বড় পর্দায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ। যখন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একটি সুষ্ঠু এবং স্বচ্ছ ডিস্ট্রিবিউশন সিস্টেমের অভাবে ধুকে ধুকে মরছে, তখন এ ধরণের বিকল্প উদ্যোগ জন-সাধারণকে ভালো সিনেমা দেখার বিশেষ সুযোগ করে দিচ্ছে। যারা সিনেমা হলে সিনেমাটি দেখতে পারেননি তাদের এই সুযোগ গ্রহণ করতে অনুরোধ করছি।’

‘ওরা ৭ জন’ সিনেমাটি কে. এইচ. কে. প্রডাকশনস’র ব্যানরে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শিবা শানু, জয় রাজ্, জাকিয়া বারি মম, নাজিয়া হক অর্ষা, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজিব, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তুর্য, আজম খান, তাসনিম তাশফী এবং খিজির হায়াত খানসহ অনেকে।

উল্লেখ্য, গত বছর ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওরা ৭ জন’। সাতজন মুক্তিযোদ্ধার যুদ্ধের ময়দানের বীরত্বগাথা এবং একটি দুর্ধর্ষ অভিযান অবলম্বন করে সিনেমার গল্প আবর্তিত। চাষী নজরুল ইসলাম পরিচালিত স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ থেকে অনুপ্রাণিত ‘ওরা ৭ জন’।

আরও পড়ুন:

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ

‘ওমর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন রাজ

ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা, কিনেছেন ফ্ল্যাট

সর্বশেষ পাওয়া সংবাদ