বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

শাকিবের পর দেবের নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক : বছরের প্রথম দিনেই জানা গিয়েছিল টলিউড সুপারস্টারের দেবের নতুন ছবিতে থাকছেন ইধিকা পাল। ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।

বেশ কিছু দিন আগে এই ছবির প্রস্তাব আসে ইধিকার কাছে। কিন্তু সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও সুখবরটি আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। দেবের মতো অভিনেতার বিপরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা।

ইধিকা বললেন, ‘‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’’

এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনও বাকি রয়েছে। সে দিক থেকে ‘খাদান’ তাঁর প্রথম বাংলা ছবি হতে চলেছে। দেবের ছবিতে সুযোগ পেয়ে কি ইন্ডাস্ট্রিতে তাঁর শত্রুর সংখ্যা বাড়তে পারে? অভিনেত্রী হেসে বললেন, ‘‘হিংসে বা শত্রু, বিষয়গুলোকে এই ভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তাঁরা সকলেই চাইবেন যাতে আমি ভাল কাজ করি।’’

‘বাঘা যতীন’-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছিল ইধিকার। নতুন ছবিটি দেবের সঙ্গে এক প্রস্ত মিটিংও সেরেছেন তিনি। দেব পরপর নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এই বিষয় নিয়ে ইধিকা বেশ খুশি। তাঁর কথায়, ‘‘এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। আমিও তো এক সময় নতুন ছিলাম। দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয়, এটা খুবই ভাল পদক্ষেপ।’’

এর আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। ঢালিউডের ‘কবি’ নামের একটি ছবিতে শরিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা। সেই ছবির শুটিং চলছে।

এক সময় সিরিয়ালের মাধ্যমেই টলিউডে পা রেখেছিলেন ইধিকা। তিনি কি সিরিয়ার থেকে আপাতত দূরত্ব বজায় রাখবেন? ইধিকার সহজ উত্তর, ‘‘আজকে যেখানে রয়েছি, সেটা কিন্তু সিরিয়ালের দৌলতে। ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজকে যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন একটু মন দিয়ে সিনেমাতেই কাজ করতে চাই।’’ তাই আপাতত ‘খাদান’-এর প্রস্তুতি জোরকদমে শুরু করে দিতে চান ইধিকা।
সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ

ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা, কিনেছেন ফ্ল্যাট

সত্যজিৎ রায়ের লুকে আমির খান!

সর্বশেষ পাওয়া সংবাদ