বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
advertisement
বিনোদন

মালাইকাকে বিয়ে করতে চান না অর্জুন?

বিনোদন ডেস্ক : মাত্র ৫ দিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে মাত্র ৯ মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেতা-প্রযোজক। অন্যদিকে ২০১৭ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। তবে এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি। কিছু মাস আগেই শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে বেড়েছে দূরত্ব। বিচ্ছেদের পথে এই তারকা জুটি। সেই সেসময় জল্পনায় তাঁরা জল ঢেলে দিলেও, সম্প্রতি মালাইকার কথায় ফের পাওয়া গেল বিচ্ছেদের আভাস।

জনপ্রিয় রিয়ালিটি শো ঝলক দিখলা যা-এ বিচারকের আসনে রয়েছেন মালাইকা অরোরা। সেখানেই একটি কথোপকথনে মালাইকার কথা শুনে মনে হয়, এখন তিনি সিঙ্গল। এই শোয়ের প্রোমোতে দেখা যায় ফারহা খান মালাইকাকে জিগ্গেস করছেন, সামনেই নতুন বছর। সেই বছরে তিনি কি একা অভিভাবক থেকে যুগ্ম অভিভাবক হবেন? সেই কথার উত্তরে প্রথমে মজা করে মালাইকা বলেন, তাহলে আবার কাউকে কোলে নিতে হবে? এই কথার অর্থ কী?

ফারহা তাঁর প্রশ্ন এবার রাখেন সোজাসুজি। তিনি জিজ্ঞেস করেন, মালাইকা কি আগামী বছরে আবার বিয়ে করবেন? উত্তরে মালাইকা বলেন, যদি কেউ থাকে তাহলে তিনি বিয়ে করবেন। অবাক হয়ে ফারহা বলেন, যদি কেউ থাকে শব্দের মানের কী? মালাইকা তখন পরিষ্কার করে বলেন, যদি কেউ থাকে মানে যদি তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাহলে তিনি রাজি হয়ে যাবেন। এরপর মজা করেই ফারহা জিজ্ঞেস করেন যেকোনও কাউকেই বিয়ে করে নেবেন মালাইকা? মালাইকা সহমত দেন। এরপরেই হাসতে হাসতে আরশাদ ওয়ারসি বলেন, এই পদ্ধতি খুবই খারাপ।

এই প্রোমোতে সবাই মজা করলেও মালাইকা বেশ গম্ভীরভাবেই বিয়ের কথা বলেন। সেখান থেকেই নেটপাড়ায় শুরু গুঞ্জন। তাহলে কি সত্যিই অর্জুনের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে মালাইকার? আপাতত মালাইকার কথাতেই তা স্পষ্ট। অভিনেত্রীর উত্তর থেকে উঠেছে প্রশ্নও। মালাইকা বিয়ে করতে চান, তাহলে কি অর্জুনই বিয়ে করতে চান না অভিনেত্রীকে? সেই কারণেই বিচ্ছেদ? প্রশ্ন উঠছে অনেক। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ক্যানসার জয়ের কাহিনি শোনালেন শর্মিলা ঠাকুর

২১ কোটিতে নির্মাণ হতে চলেছে ‘অপারেশন জ্যাকপট’

ফের বিয়ে করলেন আরবাজ খান

সর্বশেষ পাওয়া সংবাদ