বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
advertisement
বিনোদন

আমি আর সিনেমা করব না, ভোটারদের মাহি

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনী প্রচারণায় বলেছেন, আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।

রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গিয়ে এক নারীকে এ অভিনেত্রী বলেন, ভোটের পর নেতারা দেশছাড়া হয়, এটা আমরা কিন্তু দেখব না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরও যেন এমনই দেখি।

এ সময় এক প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মণ্ডমালা। এখানেই আমি থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার সন্তান হয়েছে, সংসার আছে। এখন থেকে আপনাদের নিয়ে থাকব। আমি ঠিক করে রেখেছি, দেশের অনেক নারীরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। আমি জয়ী হলে এই এলাকার মেয়েদের শিখাব, কীভাবে ঘরে বসে বসে লাখ লাখ টাকা আয় করতে হয়।

এ তারকা আরও বলেন, কাজের বরাদ্দ হলে নেতা খেয়ে ফেললে ওই নেতাকে চেঞ্চ করতে হবে। ১৫ বছর তো একজনকে নেতা করে রাখছেন। ভুল করেছেন কিনা সেটা আপনারা বেশ ভালো জানেন।

এরপরই মাহি বলেন, আমি নির্বাচনে জয়ী হলে আগে পানি এবং এই এলাকার রাস্তা নিয়ে কাজ করব। যদি কাজ না করি তাহলে পরের বার আপনাদের কাছে আবার ভোট চাইতে এলে বের করে দিয়েন আমায়। আমি এমন কাজ করব, ভবিষ্যতে যেন আপনাদের কাছে ভোট চাইতে আর আসতে না হয় আমার।

এই প্রচারণার সময় ভোটারদের কাছে গিয়ে নিজেকে সিনেমা থেকে দূরে রাখার কথা বললেন মাহি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাহি। নির্বাচনী প্রচারণায় ওই আসনের বিভিন্ন স্থানে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ