বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
advertisement
বিনোদন

গাড়িতে মিলল ‘প্যারাসাইট’ অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন মারা গেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তার গাড়ির ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

জানা যায়, সিওলের একটি পার্কের ভিতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার অভিনেতা লির মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্যকারণ এখনও জানা যায়নি।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তাঁর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায়।

বহু দিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনি ভাবে মাদক সেবন করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর তদন্তও শুরু হয়। লির মৃত্যুর সঙ্গে এই ঘটনারও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। শুধুমাত্র ‘প্যারাসাইট’ নয়, তা ছাড়াও ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে ‘অ্যাপল টিভি প্লাস’-এ মুক্তিপ্রাপ্ত প্রথম কোরিয়ান সিরিজ় ‘ডক্টর ব্রেন’-এ অভিনয় করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ