সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ, মাতৃত্ব—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও, প্রেমের সেই অধ্যায় আজও রয়ে গেছে আলোচনায়।

সম্প্রতি নায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে সেই পুরোনো কথায় ফিরলেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট শোয়ে হাজির হয়ে ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে ও জীবনের বিভিন্ন অনুচ্চারিত বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এ নায়িকা শাকিব খানের সঙ্গে তাদের মধ্যকার বিয়ের কথা গোপন রাখার কারণ জানিয়েছেন। অপু বিশ্বাস বলেন, আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। ওই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। এ কারণে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত এটি নিজেদের মধ্যে রাখাই ভালো।

এর আগেও অবশ্য একাধিকবার এ অভিনেত্রী জানিয়েছেন যে, ঢালিউড সুপারস্টারের সঙ্গে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো বললেন, এটি শুধু শাকিব খানের নয়, তাদের দু’জনেরই সিদ্ধান্ত ছিল।

এই তারকা জুটির বিয়ের পর সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। সন্তানের জন্ম, মাতৃত্বের সংগ্রামসহ সব বিষয়েই খোলামেলা কথা বলেছেন এ নায়িকা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন তিনি। তখন তিনি জানান, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন এ নায়িকা।

এরপর শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

আরও পড়ুন:

খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি: রবি চৌধুরী

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন মনির খান 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার