January 20, 2026 - 12:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনবিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন মনির খান 

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন মনির খান 

spot_img

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। যার কণ্ঠে বরাবরই প্রেম, ব্যথা ও প্রার্থনার সুর উঠে এসেছে। যার সুরে মেতে উঠেছে একটি প্রজন্ম। আর দুর্দান্ত সব গানের কারণে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মনির খান। এ তারকা সংগীতের প্রতি যেমন ভীষণ অনুরাগী, একইভাবে সক্রিয় রাজনীতিতে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। 

মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে সেরকমটি হয়নি। সেখানে দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক। 

সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন মনির খান।

ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।

এর আগে একবার মনোনয়ন চেয়ে না পাওয়ার অভিজ্ঞতার মুখে পড়েছিলেন মনির খান। ওই সময় অভিমানও দেখিয়েছিলেন তিনি। কিন্তু এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকলেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। যা এখন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া শিল্পীকে।

সোমবার (৩ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

আরও পড়ুন:

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...