বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল ২০২৬ কর্মসূচি আয়োজনের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আহ্বান করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
 
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
 
চিঠিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি নেয়া হয়েছে। যার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তোলা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিনটন, অ্যাথলেটিক্স এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী এপ্রিল, ২০২৬ থেকে শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
 
চিঠিতে আরও বলা হয়েছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।
 
চিঠিতে এ বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শ করা হয়েছে।
 
চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে