December 17, 2025 - 1:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনখালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি: রবি চৌধুরী

খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি: রবি চৌধুরী

spot_img

বিনোদন ডেস্ক: ২০০৩ সালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক সফরে মায়ানমার গিয়েছিলাম দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এ কারণে তাকে সরকারি প্লট দেয়া হয়নি। আবেদন করলেও বাতিল করে দেয়া হয় বলে জানান তিনি।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানের এক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রবি চৌধুরী বলেন, ২০০৮ সালে সরকারি প্লট পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু বিগত সরকার আমার আবেদন বাতিল করে দেয়। আমার মতো অনেক শিল্পী রয়েছে যারা রাজনৈতিক কারণে বিগত ১৭ বছর বৈষম্যের শিকার হয়েছে।

৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবি চৌধুরী এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অনেক অযোগ্য মানুষ এওয়ার্ড পেয়েছে, যারা যোগ্য না। রাজনৈতিক লবিং করে তারা এওয়ার্ড পেয়েছে। আবার যোগ্য মানুষও পেয়েছে। যেমন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার বিএনপি’র রাজনীতি করলেও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে।

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’, আয়োজন করে থাকে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিবারই সেখানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত থাকেন।

সুখবর হচ্ছে, এবার বর্হিবিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকায়। বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি, যেটির ভেন্যু ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শো টাইম মিউজিক এন্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।

আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬-এর ২৫তম আসর। এবারের আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ, পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম এবং শাহীন কবির ছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী , দেবাশীষ বিশ্বাস প্রমুখ। সংবাদ সম্মেলনে আয়োজন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর পক্ষে জানানো হয়, এবার ঢাকায় সিলভার জুবিলি উদযাপন করবে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। দেশের প্রায় সব তারকা এখানে উপস্থিত থাকবেন।

আয়োজনের মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেয়া।

আলমগীর খান আলম বলেন, ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড সিলভার জুবিলি ২০২৬ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, গর্ব এবং স্বপ্ন যেখানে পুরো জাতি একসাথে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। ম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো...

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...